ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মমেক হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

মমেক হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টার মধ্যে ওই চারজন মৃত্যুবরণ করেন।

তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেনু আক্তার (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫) এবং ফাতেমা বেগম (২৫)। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মমেক হাসপাতালে সাতজন রোগীর মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই চারজন মমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরে এদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে এবং অন্য তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, বুধবার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১১ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102