ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরোতে আজ মাঠে নামবে যে ৮ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোল নিশ্চিত করার মিশনে বিগ ম্যাচে আজ বুধবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। এই ম্যাচে পরাজিত দলের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল। এই সময় গ্রুপের আরেক ম্যাচে লড়বে জার্মানি ও হাঙ্গেরি।

গ্রুপ ই এর ডু অর ডাই ম্যাচে রাতে মাঠে নামবে স্পেন। রাত ১০টায় স্লোভাকিয়ার বিপক্ষে জয় বঞ্চিত হলেই বাদ স্প্যানিশরা।

তবে আজ রাতের ফ্রান্স ও পর্তুগালের ম্যাচে পরাজিত দলের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা প্রবল। যদি না জার্মানিকে হারিয়ে দেয় হাঙ্গেরি। দলীয় শক্তি, ফর্ম অতীত পরিসংখ্যান সবকিছুর বিচারে পর্তুগিজদের বিপক্ষে ফেভারিট ফ্রান্স। দুই দলের ২৭ দেখায় বিশ্ব চ্যাম্পিয়নদের ১৯ জয়ের বিপক্ষে ইউরোপ সেরাদের জয় মাত্র ৬টি। পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের একাদশে অন্তত একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। লুকাস ডিগনির পরিবর্তে লুকাস হার্নান্দেসে আস্থা রাখবেন দেশম। মাঝে রেবিওর জায়গাও আছে ঝুঁকিতে।

অন্যদিকে পর্তুগিজ শিবিরের তারকা ব্রুনো ফার্নান্দেজ, ডিয়েগো জটা, বার্নডো সিলভারা আছেন নিজেদের ছায়া হয়ে। ক্লাবের ফর্মটা জাতীয় দলেও দেখাবেন এই প্রত্যাশায় কোচ সান্তোস আবারো আস্থা রাখবেন ইপিএলের এই বড় তারকাদের ওপরই।

গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ফেভারিট জার্মানি। গেল ম্যাচে পর্তুগিজদের বিদ্ধস্থ করার ফর্মটা ধরে রেখে হাঙ্গেরির বিপক্ষে জয় তুলে গ্রুপ ডেথ থেকে পরের রাউন্ড নিশ্চিত করতে চায় জার্মানি।

রাতে ই গ্রুপ থেকে পরের রাউন্ড যেতে জয়ের কোনও বিকল্প নেই সাবেক চ্যাম্পিয়ন স্পেনের। দুই ম্যাচ দুই ড্র করে তিন নম্বরে স্প্যানিশরা। তাইতো দুই নম্বরে থাকা স্লোভাকিয়ার বিপক্ষে আজ জয় চাই ই চাই লা রোহদের। করোনা মুক্ত হয়ে এই ম্যাচে সার্জিও বুসকেটসের ফেরাটা টনিক হতে পারে স্পেনের জন্য।

গ্রুপের আরেক ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই শেষ ষোল নিশ্চিত হবে সুইডেনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102