ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১২২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

তবে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২২ জন। যার মধ্যে ৭৮ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৯ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ২৩ জুন পর্যন্ত ১৪ মাসে সিলেট বিভাগে করোনায় ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৮ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ১৯ জন ও সিলেট ওসমানী মেডিকেলে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ১২২ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫২৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৯০০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৩১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৭৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৮০ জন, সুনামগঞ্জে ৯ জন, ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৫১২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮০৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৪৯ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেট জেলার ১৬ জন ও মৌলভীবাজারে আরও ২ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৬৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে আরও ৫ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102