ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে কিশোর খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

বাবার নির্যাতন থেকে মাকে রক্ষা করতে গিয়ে এক কিশোর খুন হয়েছে।

বরগুনার তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম মো. সুমন (১৫)। সে তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, ওই এলাকার আসাদুল খানের সঙ্গে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রী দুজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় তাদের কিশোর ছেলে সুমন বাড়িতে ছিল না। সে প্রাইভেট পড়তে স্কুলে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে ফিরে দেখে তার বাবা মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্ধত হয়।

এ সময় সুমন বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত স্ত্রী সেলিনা বেগমের শরীরে না লেগে সুমনের কপালে লাগে। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়ে সে।

তাৎক্ষণিক ছেলেকে উদ্ধার করে আসাদুল খান তালতলী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ছেলের অবস্থা খারাপ দেখে আসাদুল তাকে বরিশাল না গিয়ে ওই হাসপাতালে রেখেই পালিয়ে যান। একটু পর সুমন মারা যায়।

তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102