ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারীর পোশাক নিয়ে ইমরান খানের মন্তব্যে যা বললেন তসলিমা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

পাকিস্তানে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য নারীর ‘স্বল্পবসন’কে দায়ি করে ফের সমালোচনার মুখে পড়েছেন পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের ওই মন্তব্যের নিন্দা জানিয়েছে। এবার ইমরানের ওই মন্তব্যের ইমরানের ভাষাতেই জবাব দিয়েছেন ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

নিজের অফিসিয়াল টুইটারে তসলিমা ইমরান খানের একটি খালি গায়ের ছবি পোস্ট করে লিখেছেন ‘পুরুষরা কম কাপড় পরলে নারীদের উপর তার প্রভাব পড়ে যদি না তারা রোবট হন।

সম্প্রতি একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে সঙ্গে একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যদি নারীরা স্বল্পবসন পরেন, তাহলে পুরুষরা রোবট না হলে সেটা তাদের উপর প্রভাব ফেলে। এটা খুবই সাধারণ ব্যাপার।

তবে ইমরান খানের এ ধরনের মন্তব্য এবারই প্রথম নয়। মাস খানেক আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। এপ্রিলে ইমরানের সেই মন্তব্যের প্রতিবাদে লিখিত ভাবে তার ক্ষমা প্রার্থনা করেছিল পাক নাগরিকরদের একটি অংশ।

পাকিস্তানের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছ’বছরে এ জাতীয় ২২ হাজারটি মামলা দায়ের করা হয়েছে। তবে পাকিস্তানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে মোট ঘটনার ০.৩ শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যা অস্বাভাবিক।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী নারী ও শিশু নির্যাতন মামলার বিচারের জন্য বিশেষ আদালত গঠনের অনুমোদন করেছিলেন। এছাড়াও ধর্ষণবিরোধী অর্ডিন্যান্স ২০২০ ও অনুমোদন হয়েছিল । সেই আইন অনুযায়ী এই জাতীয় মামলা চার মাসের মধ্যে যথাযোগ্যভাবে শুনানি ও সম্পন্ন করার আইনি আদেশ দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102