ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ জনের, নতুন শনাক্ত ৬২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত
বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জন মারা গেছেন। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন আরও শনাক্ত ৬২ জন। এনিয়ে গত আটদিনে জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। ২৮ জনের মধ্যে বগুড়ার ১২ জন, নওগাঁর ৬ জন, জয়পুরহাটের ৮ জন এবং গাইবান্ধা ও নাটোর জেলার একজন করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বগুড়া সদরের পান্না (৫৫) ও খালিদ (৫২), শেরপুরের জয় খান (৫৫) এবং নওগাঁ জেলার আব্দুর রাজ্জাক। এদের মধ্যে পান্না ও খালিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং জয় ও আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮২ নমুনার ফলাফলে নতুন করে ৬২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৭ জন। নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে সদরের ৪৭ জন, আদমদীঘিতে ৭ জন, ধুনটে ৫ জন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন জেলায় ১৫৩ নমুনায় ৩৬ জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

তিনি আরও জানান, এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৫৪ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৫৭ জনে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪২৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102