ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তিন ফরম্যাটেই আছেন সাকিব, তামিমসহ ছয় ক্রিকেটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের ক্রিকেটেই আছেন সাকিব, তামিমসহ ছয় ক্রিকেটার। বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকবেন।
টেস্ট সিরিজের পর ফিরবেন আট জন। শুধু ওয়ানডে সিরিজ খেলতে দলে যুক্ত হবেন তিনজন। আবার শুধু টি-টোয়েন্টি খেলতে যাবেন ৫ ক্রিকেটার। তাই তিন ফরম্যাটের জন্যই স্পেশালিস্টদের ওপর গুরুত্ব দিয়েছে বিসিবি।

সাকিব-তামিম। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন তিন ফরম্যাটেই। মাহমুদুল্লাহ টেস্ট থেকে বাদ পড়েছেন আগেই, রোডেশিয়ানদের বিপক্ষে খেলবেন ওয়ানডে আর টি-টোয়েন্টিতে। টি-টোয়েন্টি থেকে ছুটি নিয়ে মুশফিক খেলবেন টেস্ট আর ওয়ানডেতে। মুশির মতই সিনিয়র ক্রিকেটাররা নাকি বিশ্রাম চান জিম্বাবুয়ের বিপক্ষে চারদিকে ওঠা গুঞ্জনটা শেষমেস গুজবে পরিণত।

জুনিয়রদের মধ্যে ৩ ফরম্যাটই খেলবেন এমন ক্রিকেটার চারজন। লিটন, সোহানের সাথে দুই পেসার শরিফুল আর তাসকিন।

টেস্টে স্পেশালিস্ট তৈরি করতে চায় বিসিবি। দল নির্বাচনে মানা হয়েছে সেই প্রক্রিয়া। ১৭ জনের দলে ৮ জনই ফিরে আসবেন শুধু টেস্ট খেলে।

শুধু ওয়ানডের জন্য স্কোয়াডে আছেন ৩ জন। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সৈকত-মিঠুন আর পেসার রুবেল হোসেন।

ওয়ানডে বা টেস্টে নাই, শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ মিলেছে সৌম্যর। টেস্ট আর ওয়ানডেতে মিরাজ-তাইজুল থাকলেও বিশ ওভারি ক্রিকেটে ওরা নাই, ডাক পড়েছে শেখ মাহেদি আর নাসুম আহমেদের। আছেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব। ৩ ফরম্যাট মিলিয়েই দলের একমাত্র নতুন মুখ টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া শামীম হোসেন পাটওয়ারী।

ভিন্ন ভিন্ন ফরম্যাটে স্পেশালিস্টদের গুরুত্ব দিয়েই নির্বাচন করা হয়েছে দল। জিম্বাবুয়ে তাই যাচ্ছে টাইগারদের লম্বা বহর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102