ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় গর্ভের সন্তানসহ নারী চিকিৎসকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৩ বার পঠিত

চট্টগ্রামে করোনাভাইরাসে গর্ভের সন্তানসহ ডা. দিনার জেবিন নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি।

চিকিৎসক জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে অধ্যয়ন শেষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসেব কর্মরত ছিলেন।

জানা গেছে, দুই সপ্তাহ আগে চিকিৎসক জেবিনের করোনা ধরা পড়ে। চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন তিনি।
করোনায় চিকিৎসক জেবিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন প্লাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ‘কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসক’ সেলের সমন্বয়ক ওয়াসিফ হোসেন।

জেবিনসহ করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে কিংবা ভাইরাস পরবর্তী জটিলতায় দেশে এ পর্যন্ত ২১০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102