ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১২৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

নোয়াখালীতে দিন দিন বেড়ে চলেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে তিনজনের, শনাক্ত হয়েছেন আরও ১২৮ জন। এতে জেলায় মোট মৃতের সংখ্যা ১৩৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ।

এর মধ্যে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন, সুবর্ণচরে ২ জন, বেগমগঞ্জ ৪৭ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৩ জন, সেনবাগ ১৭ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাট ১৮ জন। জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. মাসুম ইফতেখার জানান, ‘নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জন সদর উপজেলার, সুবর্ণচরে তিনজন, হাতিয়া দুইজন, বেগমগঞ্জে ১৯ জন, সোনাইমুড়ীর ৮ জন, চাটখিলের দুইজন, সেনবাগ চারজন,কোম্পানীগঞ্জের তেইশজন ও কবিরহাটের ১৩ জন রয়েছেন। এছাড়াও সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫৩ শতাংশ।’

এদিকে, আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৫ জন।

নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপরেই চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে লকডাউন ঘোষণা করা হয়। আগামী ২ জুলাই রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।

এছাড়াও নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভাসহ সদর উপজেলার নেয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে বিশেষ লকডাউন কার্যকর রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102