ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনার দুই হাসপাতালে করোনায় আরো ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।

তবে খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

গাজী মেডিক্যালের মালিক গাজী মিজানুর রহমান জানান, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন।

অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনা ঘটেনি। গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন রোগী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102