ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদত্যাগ করবেন হ্যানককের প্রেমিকা গিনাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

কেলেঙ্কারির কথা ফাঁস হয়ে যাওয়ার পর এবার বৃটেনের স্বাস্থ্য বিভাগ থেকে পদত্যাগ করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের প্রেমিকা গিনা কোলাডেঞ্জেলো। তার সঙ্গে ম্যাট হ্যানককের অন্তরঙ্গভাবে চুম্বনরত ভিডিও ফাঁস হওয়ার পর শনিবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক।

গত সেপ্টেম্বরে গিনা কোলাডেঞ্জেলো’কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবৈতনিক এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন হ্যানকক। এর অর্থ হলো, ওই মন্ত্রণালয়ের সার্বিক তদারকি পরিষদের একজন সদস্য হয়ে যান গিনা। নভেম্বরে খবর প্রকাশ হয় যে, তিনি গিনাকে একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন একেবারে চুপিসারে। এর মধ্য দিয়ে তিনি বছরে ১৫ হাজার পাউন্ডের দায়িত্ব হাতে পেয়ে যান। তারা অক্সফোর্ডে বন্ধু ছিলেন। তারপর থেকে তারা ঘনিষ্ঠভাবে কাজ করে এসেছেন।

তা সত্ত্বেও হ্যানকক বিয়ে করেছিলেন মার্থা হ্যানকককে। তাদের তিনটি সন্তান রয়েছে। সুদর্শনা মার্থাকে ঘরে রেখে হ্যানকক নতুন করে প্রেমে জড়িয়ে পড়েন গিনার। তারই পরিণতিতে তাদেরকে গোপনে অন্তরঙ্গ অবস্থায় চুম্বনরত ভিডিও ফাঁস হয়। এর ফলে স্বাস্থ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে বাধ্য হন হ্যানকক। এর পর পরই বিবিসি রিপোর্ট করেছে যে, গিনা কোলাডেঞ্জেলোও পদত্যাগ করতে যাচ্ছেন।

একটি সূত্র বলেছেন, বড় যেকোনো কিছু করতে গেলে তার আগে বিষয়টি নিয়ে গিনার সঙ্গে আগে আলোচনা করতেন হ্যানকক। ফলে হ্যানককের জীবনের সবকিছুই জানেন গিনা। হ্যানককের মতোই তিনিও ১৯৯৫ থেকে ১৯৯৮ সালের মধ্যে অক্সফোর্ডের এক্সেটার কলেজে পড়াশোনা করেছেন দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে। তারা এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেডিও স্টেশন ‘অক্সিজেন এফএম’-এ কাজ করতেন একসঙ্গে। তাদের মধ্যে তখনই অবিচ্ছেদ্য এক সম্পর্ক ছিল বলে জানিয়েছেন তাদের বন্ধুরা। ওই সময় গিনা ছিলেন একজন নিউজ রিপোর্টার। অন্যদিকে হ্যানকক কাজ করতেন স্পোর্টসে। এ নিয়ে তারা একে অন্যকে টিজ করতেন। কয়েক বছর পরে হ্যানকক যখন তার বান্ধবী গিনাকে তার একজন অবৈতনিক উপদেষ্টা নিয়োগ করেন, তখন গিনাকে অক্সফোর্ডের বন্ধুরা হ্যানককের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেন।

গিনা লবি বিষয়ক প্রতিষ্ঠান লুথার পেন্দ্রাগনে যোগ দেন ২০০২ সালে। এর পর তার ক্যারিয়ারও উঠতির দিকে যেতে থাকে। তিনি ২০০৯ সালে দ্বিতীয় বিয়ে করেন অলিভার বোনাস-এর ধনকুবের অলিভার ট্রেস’কে। যার বয়স এখন ৫৪ বছর। অলিভারের সঙ্গে গিনার বসবাস দক্ষিণ-পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওয়ার্থে ৪০ লাখ পাউন্ডের একটি বাড়িতে। তাদেরও আছে তিন সন্তান। দ্বিতীয় এই স্বামীর প্রতিষ্ঠানে মার্কেটিং বিষয়ক প্রধান হিসেবে যোগ দেন গিনা। বর্তমানে তিনি লুথার পেন্দ্রাগনের পরিচালক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102