রাজধানীর মগবাজারে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে দুইজন নিহতসহ অন্ততপক্ষে ২৮ জন আহত হয়েছে। বিস্ফোরণে পর ভবনে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট অবস্থান করছে।
২৭ জুন রোববার রাত পৌনে আটটার দিকে ওয়ারলেস গেইটের কাছে আড়ংয়ের পাশে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান।
এদিকে স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর আড়ংসহ আশ-পাশের ভবন কেপে উঠে। বেশ কয়েকটি ভবনের সব গ্লাস ভেঙে গেছে। এ সময় একটি বাসে আগুন ধরে যায়। ভবন থেকে মানুষ ভয়ে রাস্তায় নেমে আসে।