ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিভোর্সে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে খুন, নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর সাথে সংসার করতে অস্বীকৃতি জানানোর জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে ওমর শরীফ (৪৫) নামক এক ব্যক্তি। শুধু তাই নয়, ঘটনার পর তিনি নিজেও বিষপান এবং নিজের পেটে নিজে ছুরিকাঘাত করে আত্নহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের মৌলভীপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে পিয়ারু বেগমের (৪০) সাথে ৮ বছর আগে বিয়ে হয় সন্দ্বীপের ওমর শরীফের( ৪৫)। তাদের সংসারে ৬ ও ৪ বছর বয়সী দুটি মেয়ে সন্তান আছে। ওমর শরীফ দীর্ঘদিন ধরে কর্মহীন। এ নিয়ে স্বামীর সাথে মতানৈক্য চরম আকার ধারণ করে স্ত্রী পিয়ারুর। বারবার ঝগড়ার জেরে গত ১৩ জুন পিয়ারু স্বামীকে ডিভোর্স লেটার পাঠান। কিন্তু স্বামী শরীফ এ ডিভোর্স মানেন না।

তিনি স্ত্রীকে পুনরায় সংসার করার জন্য চাপ দিতে থাকেন। গতকাল রবিবার সকালে শরীফ মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়ায় ভাড়াবাসায় স্ত্রীর কাছে গিয়ে পুনরায় সংসার করার জন্য অনুরোধ জানান। কিন্তু পিয়ারু সংসার করবে না মর্মে স্পষ্ট জানিয়ে দেয়। এতে চরম ক্ষিপ্ত হয়ে পিয়ারুর পেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে প্রতিবেশিরা পেয়ারুকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করালে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে পিয়ারু বেগম মারা যান।

অন্যদিকে স্ত্রীকে সংসারে ফেরাতে ব্যর্থ হয়ে রবিবার রাতে নিজের পেটে নিজে ছুরিকাঘাত শেষে বিষপান করেন স্বামী ওমর শরীফও। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, স্বামীর ছুরিকাঘাতে হাসপাতালে চিকিৎসাধীন পিয়ারু বেগম সোমবার সকালে মারা গেছেন। আবার স্বামী নিজেও এখন মৃত্যুর মুখে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102