ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

পাবনা সদর উপজেলায় বিল্লাল হোসেন (৩৫) নামে চরমপন্থি দলের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার আতাইকুলা থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব চরপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ওই ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি এলাকায় চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, রোববার (২৭ জুন) দিনগত রাতে পাবনা শহর থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বিল্লাল। পথে পূর্ব চরপাড়ায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে গতিরোধ করে তাকে গুলি করে এবং পাশের পাটক্ষেতের মধ্যে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর পালিয়ে যায়।

এ বিষয়ে পাবনা আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে চরমপন্থি দলের নেতা বিল্লাল হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। খুনের ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ এখনো করা হয়নি। তবে তদন্ত করে পরিবারের সঙ্গে কথা বলে মামলা চূড়ান্ত করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102