ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেনাল্টি মিস করায় ক্ষমাপ্রার্থী এমবাপ্পে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন ১৮ বছর বয়সী তরুণ কিলিয়ান এমবাপ্পে। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোলের পর ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড। জিতে নিয়েছিলেন সেরা উঠতি তারকার পুরষ্কারও। এরপর আলো ছড়াচ্ছেন পিএসজির জার্সি গায়ে। তাকে ভাবা হচ্ছে ফুটবলের ভবিষ্যত তারকা। তবে এতকিছুর পরেও ফরাসি এই ফুটবলারের জন্য এমন একটা রাত যে অপেক্ষা করছে তা কি সে নিজেও ভেবেছিলেন?

সদ্য শেষ হওয়া ইউরো মিশনটা দুঃস্বপ্নের মতো কেটেছে এমবাপ্পের জন্য। ৪ ম্যাচ খেলেও গোলহীন। সতীর্থ অলিভার জিরু তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বল পাস না দেয়ার। তাই নিয়ে ক্ষুদ্ধ্ব প্রতিক্রিয়াও দেখিয়েছেন এমবাপ্পে। নিজের খেলা চার ম্যাচে বড় সুযোগ হাতছাড়া করেছেন ৪টি। তার থেকে বেশি সুযোগ হাতছাড়া করা একমাত্র ফুটবলার স্পেনের আলভারো মোরাতা। যদিও বা দলকে কোয়ার্টার ফাইনালে নিতে তিনিও গোল পেয়েছেন। তাই বলা যেতে পারে, এমবাপ্পের থেকে বাজে ইউরো অন্য কারো কাটেনি।

ওমন বাজে পারফরমেন্সের মাঝেই সোমবার রাতে পেনাল্টি মিস করেছেন পিএসজি ফরোয়ার্ড। টাইব্রেকারে দলের হয়ে শেষ পেনাল্টি কিকটা নিতে এসে যখন ব্যর্থ হয়েছেন, তখন খানিকক্ষণের জন্য নিজেও বুঝে উঠতে পারেননি কি ঘটেছে। তার ভুলেই চলতি ইউরো থেকে ছিটকে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ফ্রান্সের এমন হতাশাজনক বিদায়ের গল্পে খলনায়কটা তাই এমবাপ্পেই।

এমন ভুলের পর ক্ষমা চেয়েছেন এই ফুটবলার। পেনাল্টি মিসের কারণে রাতে ঘুমানো কঠিন হবেও বলে জানিয়েছেন এমবাপ্পে। সমর্থকদের প্রতি দেয়া এক টুইটে তিনি বলেন, ‘এই অধ্যায়টা ভোলা খুবই কঠিন। এভাবে বাদ পড়ার কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে সম্ভব হইনি। এমন পেনাল্টির জন্য আমি দুঃখিত। আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। এমনকিছুর পর ঘুমানোটা কঠিন হবে, তবে দুঃখজনকভাবে এমন ঝুঁকির কারণেই আমি এই খেলাকে ভালোবাসি। আমি জানি সমর্থকরা আশাহত, কিন্তু তবুও আমি তাদের ধন্যবাদ জানাতে চাই যারা সমর্থন দিয়ে গেছেন এবং আমাদের উপর বিশ্বাস রেখেছেন। সবথেকে গুরত্বপূর্ণ হচ্ছে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জন্য আরও শক্তভাবে উঠে দাঁড়ানো। অভিনন্দন এবং শুভ কামনা সুইজারল্যান্ডের জন্য।’

পেনাল্টি মিসের পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন এই উঠতি তারকা। এ অবস্থায় অবশ্য কিংবদন্তি পেলেকে পাশে পাচ্ছেন এমবাপ্পে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তী সামনে চলার সাহস জুগিয়েছেন। ম্যাচ শেষে করা এক টুইটে পেলে লেখেন, ‘কিলিয়ান, মাথা উঁচু রাখ! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102