ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন ১২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রামপালের লাবনী আক্তার (৪২), খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫)। এ হাসপাতালের ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও মহসিন রোডের জহুরুল হক (৭৪)।
গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, যশোরের নওয়াপাড়ার আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের মরিয়ম বেগম (৭০), নড়াইলের আব্দুল বারি (৬৩) ও জিয়াউর রহমান (৩৮)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102