ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এর আগে শুক্রবার খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়। এ সময়ে ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে সকালে খুলনা জেলায় তিন হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিন ও বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

তিন হাসপাতালে মৃতরা হলেন— রামপালের লাবনী আক্তার (৪২),খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০), যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫), খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬), মহসিন রোডের জহুরুল হক (৭৪)। যশোরের নওয়াপাড়ার আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের মরিয়ম বেগম (৭০), নড়াইলের আব্দুল বারি (৬৩) ও জিয়াউর রহমান (৩৮)।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ হাসপাতালের ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102