ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মগবাজারে বিস্ফোরণ: ধ্বংসস্তুপে পাওয়া গেল নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৫৩ বার পঠিত

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নিরাপত্তাকর্মী হারুনুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ধ্বংসস্তুপ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।

দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হারুন। আজ বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। বিকালের দিকে ধ্বংসস্তুপ সরিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন যুগান্তরকে জানান, হারুনের মরদেহ উদ্ধারের পর হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেসের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের দিনই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102