ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইডেনকে হারিয়ে শেষ আটে ইউক্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

সুইডেনকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ আট নিশ্চিত করল ইউক্রেন। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে মঙ্গলবার (২৯ জুন) রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউক্রেন। আগামী শনিবার রোমে শেষ আটে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডান দিক থেকে ইয়ারমোলেঙ্কোর চতুর ক্রস সুইডেনের ডিফেন্ডারদের নজর এড়িয়ে বক্সে ঢুকেই লাফানো বলে বাঁ পায়ের শট নেন ওলাক্সান্ডার জিনচেঙ্কো। শট এতটাই শক্তিশালী ছিল যে, ওলসেনের বাঁ হাতে লাগলেও জাল খুঁজে পায় বল। বিরতির আগেই সমতা ফেরায় সুইডেন। এমিল ফর্সবার্গের ৩০ গজ দূর থেকে নেওয়া শট ইউক্রেন খেলোয়াড় জাবারনির গোড়ালিতে লেগে জালে জড়ায়।

১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। অতিরিক্ত সময়ের শুরুতে বড় ধাক্কা খায় সুইডেন। ৯৮ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে ভেসেডিনকে ফাউল করেন ড্যানিয়েলসন। প্রথমে রেফারি হলুদ কার্ড দিলেও ভিএআর যাচাই করে লাল কার্ড দেখান। ১০ জনের দল নিয়ে বাকি সময় সামাল দেয় সুইডিশরা। ম্যাচ যখন টাইব্রেকারের আভাস দিচ্ছিল, ঠিক তখন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জিনচেঙ্কোর চমৎকার ক্রসে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন ডভবিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102