ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্ব জুড়ে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ হাজার ৬০৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার ৮৪৬ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৭৭২ জনের। এনিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৩৫৪ জন। এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ১১৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৯ হাজার ৯৮০ জন। অপরদিকে, সুস্থ হয়েছেন দুই কোটি ৯০ লাখ সাত হাজার ৩৭৩ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি তিন লাখ ৬১ হাজার ৫৯৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৮৪ জনের। সুস্থ হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ১৯ হাজার ৪৯৭ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ১১৯ জন। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি, কলম্বিয়া, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার।

সূত্র: ওয়াল্ডোমিটার

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102