ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে তিন সংগঠনের বিনামূল্যে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

যশোরে বিধিনিষেধ ও কঠোর লকডাউন’র মতন প্রশাসনিক ও স্বেচ্ছাসেবক’দের নানান পদক্ষেপের পরও থামানো যাচ্ছেনা দ্রুতগতির সংক্রমণ। কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোতে রোগীতে ভরে গেছে। কোভিড ডেডিকেটেড হাসপাতালে স্থানাভাব থাকায় শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি যশোর শহরে অক্সিজেন সিলিন্ডারের দাম বৃদ্ধির পাশাপাশি সংকটও দেখা দিয়েছে।

এমন দুর্যোগকালীন মুহূর্তে মৈত্রী ভলান্টিয়ার্স, আইডিয়া সমাজ কল্যাণ সংস্হা ও সাংস্কৃতিক সংগঠন বিবর্তন এর উদ্যোগ কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যের অক্সিজেন সেবা দিতে গড়ে তুলেছে অক্সিজেন ব্যাংক।

তিনটি সংগঠনে সাথে যুক্ত স্বেচ্ছাসেবক’রা খুব জরুরি মুহূর্তে মাস্ক স্থাপন, নির্ধারিত ফ্লো-রেটে রোগীর অক্সিজেন প্রবাহ সচল রাখা সহ বিভিন্ন স্বাস্হ্যবিধির খুঁটিনাটি বিষয়ে কাজের জন্য প্রশিক্ষণও নিয়েছেন মর্মে জানা।

করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের জন্য কাজ শুরু করেছে মৈত্রী অক্সিজেন ব্যাংক যশোর। মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু জানান, হটলাইনে ফোন করলে ‘মৈত্রী ভলান্টিয়ার্স’র সদস্যরা মুমূর্ষু রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিবে। তিনি জানান, এই মুহূর্তে তাদের সংগ্রহে ১০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এই সংখ্যা আরো বাড়ানো হবে। এছাড়া বিনামূল্যের এই অক্সিজেন সরবরাহ কাজের সাথে ২০ জন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছে। আর এই কাজের সাথে কেউ যুক্ত হতে চাইলে তাদের সাদরে গ্রহণ করা হবে বলে জানান তিনি। মৈত্রী ভলান্টিয়ার্সের কাছ থেকে অক্সিজেন সেবা নিতে হলে ০৯৬৯৬৭৭৮২৭৭, ০১৭১৬৩৭৬৯৭৭ ও ০১৭১৬৮০৭১৯৯ নম্বরে কল করতে হবে।

সামাজিক সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা শহরের খড়কি এলাকায় গড়ে তুলেছে একটি অক্সিজেন ব্যাংক। সংগঠনটির সাথে যুক্ত হয়েছেন ২৫ জন শিক্ষার্থী। সংস্থার প্রধান উপদেষ্টা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহিন জানান, এখন পর্যন্ত তাদের সংগ্রহে ৫টি অক্সিজেন সিলিন্ডার আছে। এটির সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা চলছে। তবে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তায় পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাব রয়েছে। সেটি পূরণেও তারা চেষ্টা করেছেন। এক্ষেত্রে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের এই কাজের সাথে অন্যদেরও যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সংস্থাটির কাছ থেকে অক্সিজেন সেবা নিতে ০১৯১৭৫৬৭৫৩৯ ও ০১৯৭৩৯১৯১৯৩ নাম্বারে যোগাযোগ করতে হবে।

সাংস্কৃতিক সংগঠন বিবর্তন যশোরও করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কর্মসূচি শুরু করেছে। সংগঠনটির সংগ্রহে এখন পর্যন্ত ৩টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং সামনে আরো যুক্ত করা হবে বলে জানান। অক্সিজেন পেতে হলে এই দুটি হটলাইনে কল করতে হবে: ০১৮১৯০৩৯০০০ ও ০১৭১১০১১২৬৮।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102