ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কৃষক হত্যাচেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ২১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত
মাদারীপুর

মাদারীপুরের রাজৈরে খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিচরণ বাড়ৈ নামের এক কৃষককে হত্যাচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু আশ্রয়ণ প্রকল্প করার জন্য রাজৈরের সেনখালী গ্রামের খালটি ভরাট করে রাজৈর উপজেলা প্রশাসন। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। প্রতিবাদ জানান কৃষক বিচরণ বাড়ৈসহ অনেকে।

তাদের দাবি, খালটি ভরাট করা হলে বাঘিয়ার বিলে হাজার হাজার একর ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হবে। তাই অন্য কোথায়ও সরকারি জমিতে প্রকল্পটি করার দাবি করে আসছিলেন তারা।

এ ঘটনায় ১৮ জুন বিকেলে আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিচরণ বাড়ৈকে ডেকে নিয়ে খালের জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানান। এ নিয়ে তার সঙ্গে চেয়ারম্যানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিচরণ বাড়ৈকে চেয়ারম্যানসহ তার লোকজন মারধর করে। এ সংবাদে সেনগ্রামের লোকজন ইউনিয়ন পরিষদের ভবনে ভাঙচুর চালায়। পুলিশ এসে ৬৬ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বিচরণ বাড়ৈর বড় ভাই বিজয় বাড়ৈ রাজৈর থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও পুলিশের ওপর হামলা হয়েছে উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। এছাড়া চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুও রাজৈর থানায় লিখিত অভিযোগ করেন।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বিজয় বাড়ৈর করা হত্যা চেষ্টার মামলায় মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ ২১ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মামলা ও চেয়ারম্যান টিপুর অভিযোগ তদন্তাধিন অবস্থায় আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102