ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিশু ফাতেমাকে ধর্ষণের পর হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি খালাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৪ বার পঠিত

সাড়ে ছয় বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখাইতলা বান্ধবপাড়ার হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ৯ বছর বয়সী ফাতেমা আক্তার ইতি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

খালাসপ্রাপ্তরা হলেন মেহেদি হাসান স্বপন (২২) ও সুমন জমাদ্দার (২০)।

বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৩০ জুন) এ রায় দিয়েছেন।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন ও মোহাম্মদ নওয়াব আলী। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের ফুলমিয়ার ৯ বছর বয়সী ফাতেমা আক্তার ইতিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে নিহতের পিতা ফুল মিয়া ওই বছরের ২০১৪ সালের ৬ অক্টোবর মামলা করেন। মামলায় আসামি সুমন জমাদ্দারকে গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ৫ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর বিচার শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি রায় দেয় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দে‌ওয়া হয়।

ওই রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয় পিরোজপুর আদালত থেকে। পাশাপাশি কারাবন্দি আসামিরা আবেদন করেন। উভয় আবেদনের ওপর হাইকোর্টে একসঙ্গে শুনানি হয়।

শুনানিতে আসামি সুমন জমাদ্দারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আদালতে বলেন, ‘ঘটনার সময় এই আসামি শিশু ছিলেন। তখন তার বয়স ছিল ১৬ বছর। তাই আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হতে পারে না। কিন্তু পিরোজপুর আদালত আসামিকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড দেন। যা বেআইনি হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, আসামিরা শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছেন। রাষ্ট্রপক্ষ তা প্রমাণ করতে পারায় পিরোজপুর আদালত মৃত্যুদণ্ড দিয়ে যথার্থই রায় দিয়েছেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের আবেদন মঞ্জুর করে তাদেরকে খালাসের নির্দেশ দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102