ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা-উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ও উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। আর বেসরকারি হাসপাতালে করোনার উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।

বুধবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার।

এদিকে এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪০ জন।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সামেক ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন করোনা পজেটিভ রোগী ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102