ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রী মামলা করায় যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। নিহত মো. মোরশেদ আলম (২৫) উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ির মোবারক হোসেনের ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক।

বুধবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জসিম জানান, মোরশেদ পারিবারিক জীবনে দুই সন্তানের জনক। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। গত কিছু দিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তার বিরুদ্ধে সোনাপুর ইউনিয়ন পরিষদে মামলা করে। এতে অভিমানে সে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102