ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে দুজন এবং আকবরশাহ থানার ইস্পাহানী ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- যাত্রী খতিজা বেগম (৬৫) ও অটোরিকশাচালক মো. সুলতান (৩৮) ও মো. সাজ্জাদ (১৮)। নিহত সাজ্জাদ ইস্পাহানি মালিপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে নগরের ২ নম্বর গেট মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা খালে পড়ে যায়। এতে যাত্রী খতিজা বেগম ও অটোরিকশাচালক মো. সুলতান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তিনজনকে উদ্ধার করা হয়েছে।

নিহত খতিজার আত্মীয় পারভেজ জানান, দুই নম্বর গেট মেয়র গলির টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে ডাক্তার দেখানোর জন্য অটোরিকশায় চারজন বের হন। এ সময় বাসা থেকে রওনা দিতেই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়।

এর মধ্যে তিনযাত্রী উঠে আসেন। কিন্তু অন্য দুজন সেখানে পড়ে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আকবরশাহ থানার ইস্পাহানী ফ্যাক্টরির সামনে গাড়ির ধাক্কায় মো. সাজ্জাদ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102