ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু-সংক্রমণ ফের বেড়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৫ জনের।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি চার লাখ ১১ হাজার মানুষ।

এ পর্যন্ত এ মহামারিতে দেশটিতে প্রাণ গেছে তিন লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের।

এর আগে বুধবার দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছিল ৮১৭ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিলেন ৪৫ হাজার ৯৫১।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে কমছে মৃত্যু এবং সংক্রমণের হার। মে মাসে প্রায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন তিন থেকে চার লাখ মানুষ। সে তুলনায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে।

এ পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২৯ লাখ মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102