ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোর রাতে বাইক চুরি, দুপুরে ফিরিয়ে দিল চোরেরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার নয়ানী পাড়ায় ভোর রাতে বাইক চুরি করে দুপুরে বাড়ির পাশে রেখে যায় রসিক চোরের সংঘবদ্ধ দল। মহানগরের পূবাইল ৪১নং ওয়ার্ডের নয়ানী পাড়ায় বাইক চুরির ৬ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া বাইকটি ফিরে পাওয়ায় এলাকায় তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে বিষয়টি পূবাইল থানার ওসি মহিদুল ইসলামকে জানালে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে চোর চক্রটির আটক করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে যুগান্তরের পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি আখতার হোসেনের নয়ানী পাড়ার বাসভবনের নিচতলার গাড়ি পার্কিংয়ে।

জানা যায়, সিসি ক্যামেরার তার বিচ্ছিন্ন করে অভিনব কায়দায় এই চুরি সংঘটিত হয়।এ সময় ভবনের নিচতলার পার্কিংয়ে থাকা ভাড়াটিয়া সুমন আহমেদের টিভিএস এপাচি (১৫০সিসি) বাইকটি মেইন গেট খুলে নিয়ে যায় চোরেরা। পরে পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুরি যাওয়া বাইকটি পাশের বাড়ির নির্মল ঘোষের বাড়ির পিছনে রাস্তার পাশে রেখে যায় চোরেরা।

পূবাইল থানার এসআই সাইদুর রহমান যুগান্তরকে জানান, বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় বাইক চুরি করে ফিরিয়ে দেয়ার ঘটনা পূবাইলে এটাই প্রথম।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102