ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃহস্পতিবার থেকে ৪দিন ব্যাংকে লেনদেন বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন দেশের ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারছেন না গ্রাহক। এই চারদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না।

বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চারদিন ব্যাংক বন্ধ থাকছে।

২০২১-২২ অর্থবছরের প্রথম দিনের সঙ্গে ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে।

তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন। অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102