ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে কঠোর অবস্থানে প্রশাসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে তৎপর রয়েছে জেলা প্রশাসন, পুলিশের প্রশাসনের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে চেকপোস্ট মোতায়েন রয়েছে। ফার্মেসী, জরুরী সেবা সমূহ ব্যতীত বন্ধ রয়েছে সকল প্রতিষ্ঠান।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) লকডাউনের প্রথম দিনে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো।

এদিকে সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৮৫টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ শতাংশ। গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৪ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার কিছুটা হলেও কমেছে। মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সিসিইউ ও আইসিইউ ইউনিট সম্পূর্ণ ফিলাপ। এদিকে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩০২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৬৪ জন।

নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে রাজনগরের ১ জন, কুলাউড়ার ৮ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ৪ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর হাসপাতালে আক্রান্তের সংখ্যা শুন্য।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব মাঠে রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকছেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবেন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ । সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102