ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঠোর লকডাউনেও সচল হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনেও সচল রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। অন্যান্য দিনের মতোই চলছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ও ছাড়করণ কাজ। ফলে বন্দরে পেঁয়াজ, চাল, গম, ভুট্টা, পাথরসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে।

হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, লকডাউন চলাকালে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার কোনো সরকারি নির্দেশনা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য ট্রাকে ওঠা-নামার কাজ স্বাভাবিক নিয়মেই চলছে।

হিলি স্থলবন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম জানান, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার স্থলবন্দরের শুল্ক স্টেশনগুলো চালু রেখেছে। এছাড়াও দেশের বাজারে আমদানিকৃত পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা স্বাস্থ্যবিধি মেনে দ্রুত ছাড় করণের সবধরনের কার্যক্রম দ্রুততার সাথে করে দিচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102