ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খালেদা জিয়ার ক্ষমা চেয়ে আবেদনের কোন প্রশ্নই আসে না: বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই আসে না বলে জানিয়েছে বিএনপি।
দলটির নেতারা বলছেন, আইনি নয় বরং তার মুক্তি ও বিদেশ যাওয়ার জন্য দায়ী রাজনৈতিক প্রতিহিংসা। যা আইনমন্ত্রীর সংসদে দেয়া বক্তব্যে প্রমাণ হয়েছে।

করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে এপ্রিলের শেষ দিকে হাসপাতালে নেয়া হয়েছিল বিএনপি চেয়ারপার্সনকে। সেসময় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে পরিবারের পক্ষ থেকে আবেদনও করা হয়েছিল। যদিও সরকার তখন সে আবেদন নাকচ করে দেয়। প্রায় দুই মাস চিকিৎসার পর হাসপাতাল ছেড়ে গুলশানের ভাড়া বাড়ি ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। তার দল ও পরিবারের দাবি, উন্নত চিকিৎসা দরকার সাবেক প্রধানমন্ত্রীর। এ জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। দলীয় আলোচনা থেকে যা গড়ায় জাতীয় সংসদ পর্যন্ত। যার জবাব দেন আইনমন্ত্রী।

সংসদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘কথায় কথায় বলেন উনাকে বিদেশ পাঠাতে হবে। যদি সাজাপ্রাপ্ত কোন আসামিকে মুক্ত করতে হয় সেটা একমাত্র আইনের মাধ্যমেই মুক্ত করতে হবে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে আর না হলে সরকারের কাছে অবশ্যই দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে।’

তবে আইনমন্ত্রীর এই বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে বিএনপি নেতা ইকবাল আসান মাহমুদ টুকু বলেন, ‘আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছে এটাই প্রমাণ করে বেগম জিয়ার মুক্তি বা জামিন সবই রাজনৈতিক। এই কথার মাধ্যমে তারা আরও প্রমাণ করেছে যে তারা বেগম জিয়াকে মেরে ফেলতে চায়।’

বিদ্যমান আইনেই দলীয় প্রধানের মুক্তি ও বিদেশ যাবার সুরাহা রয়েছে বলে জানান দলটির আরেক আইনজীবী নেতা। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই আসেনা। আইনমন্ত্রীর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং রাজনৈতিক শালীনতার পরিপন্থি। ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় যে বিধান রয়েছে সেই বিধান মেনে সরকার যেকোন সিদ্ধান্ত নিতে পারে।’

এছাড়া উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য চেষ্টা চলছে পরিবারের পক্ষ থেকেও।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫শে ফেব্রুয়ারি সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102