ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিধিনিষেধ না মানায় ঢাকায় আটক ২৫০, গ্রেপ্তার ৭৩ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫২ বার পঠিত

সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সড়কে সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে চেকপোস্ট। কঠোর বিধিনিষেধে সরকারি নির্দেশনা না মানায় ঢাকা মহানগরীতে প্রায় আড়াইশ’ জনকে আটক করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। এছাড়া ২২২টি গাড়িকে জরিমানা করা হয়েছে তিন লাখ ৪১ হাজার টাকা।

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে কঠোর বিধিনিষেধে সারাদেশ। যানজটের রাজধানীরও ভিন্ন রূপ। সরকারের নির্দেশনা মেনে সড়কে চলাচল নেই গণপরিবহণের। বন্ধ অন্যান্য বাহনও। জরুরি সেবা কাজে নিয়োজিত এবং পণ্যবাহী গাড়ি চলছে। কর্মস্থলে যাচ্ছেন জরুরি সেবা কাজে কর্মরত, পোশাক শ্রমিক ও বিদেশগামীরা। তবে, কর্মস্থলে যেতে বাধা পাওয়ার অভিযোগ অনেকের।

বিধিনিষেধ কার্যকরের জন্য রাজধানীতে শুরু হয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল। বেশ কিছু পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। বিধিনিষেধ বাস্তবায়নে আগামী দিনেও পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে, বুধবার কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে ৭ জুলাই পর্যন্ত। তবে, পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102