ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা একাদশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুইয়াবার অ্যারেনা পানতানালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

এ জয়ের পর চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’গ্রুপসেরা আর্জেন্টিনা। যে কারণে শেষ আটের লড়াইয়ে ইকুয়েডরকে পেয়েছে আলিবেসিলেস্তেরা।

আগামী ৪ জুলাই (রোববার) চতুর্থ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

তবে তিন দিন আগেই নিজেদের একাদশ চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কলানি।

লিওনেল মেসির নেতৃত্বে একাদশে শেষ দুই ম্যাচের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আর্জেন্টাইন গণমাধ্যম সূত্রে খবর, চোট থেকে সেরে উঠছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। তিনি ফিরছেন একাদশে। তার ফেরাতে আবারও বেঞ্চে ফিরবেন ডিফেন্ডার হেরমান পেজ্জেলা। গোলরক্ষক হিসেবে ফ্রাঙ্কো আরমানির বদলে এমি মার্টিনেজে ভরসা স্কলানির।

লেফটব্যাক পজিশনে শেষ ম্যাচে খেলেছেন মার্কোস আকুনইয়া। এবার তাকে বিশ্রাম দিয়ে নেওয়া হবে নিকলাস টালিয়াফিকোকে।

তবে মাঝমাঠ নিয়ে দোটানায় ভুগছেন কোচ স্ক্যালোনি। গিদো রদ্রিগেজ নাকি লিয়ান্দ্রো পারেদেস, এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

আক্রমণভাগেও পরিবর্তন আসছে। সার্জিও আগুয়েরোর জায়গায় ফিরতে পারেন আগের ম্যাচে গোল করা লাওতারো মার্টিনেজ। এ ম্যাচেও ডি মারিয়াকে দেখা যাবে না। তবে দলে ফিরতে পারেন নিকো গঞ্জালেজ। তবে পাপু গোমেজকেও দেখা যেতে পারে একাদশে।

একনজরে ইকুয়েডরের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে আর্জেন্টিনা

এমি মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ানো রোমেরো/জার্মান পেজ্জেল্লা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া/ নিকোলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, লো চেলসো, লেওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, নিকো/পাপু গোমেজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102