ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

দেশে সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। এই বিধিনিষেধ চলবে ৭ই জুলাই পর্যন্ত।

রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সড়কে সড়কে টহল দিচ্ছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে চেকপোস্ট। সরকারের নির্দেশনা মেনে সড়কে চলাচল নেই গণপরিবহণের। জরুরি সেবা কাজে নিয়োজিত এবং পণ্যবাহী গাড়ি চলছে।

এদিকে বিধিনিষেধ না মানায় প্রথম দিনেই ঢাকা মহানগরীতে সাড়ে ৫শ জনকে গ্রেপ্তার করা হয়। ২শ’ ২২টি গাড়িকে জরিমানা করা হয় তিন লাখ ৪১ হাজার টাকা।

এর আগে, বুধবার কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলবে ৭ জুলাই পর্যন্ত। তবে, পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হতে পারে বিধিনিষেধ।

বিধিনিষেধের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে সেনাবাহিনী। বিধি নিষেধের সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

শপিংমল,মার্কেট ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। পন্যপরিবহণে নিয়োজিত যানবাহন ও বন্দরসমূহ অফিসগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। খাবারের দোকানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে বিক্রি করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে বসবে কাঁচাবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102