ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইজারল্যান্ড-স্পেন লড়াই রাত ১০টায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১ বার পঠিত

ইউরোর প্রথম কোয়াটার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। শেষ চারে উঠার লড়াইয়ে মাঠে নামতে মুখিয়ে আছে দু’দল।

কেউ ছেড়ে কথা বলবে না কাউকেও। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১০টায়। অনুশীলনে স্বতস্ফুর্ত ভ্লাদিমির পেতকোভিচের ছেলেরা। কয়েক ঘন্টা বাদেই যে মাঠে নামতে হবে ইউরোপ সেরা হবার দৌড়ে। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী স্পেন।

শেষ ষোলর লড়াইয়ে ফ্রান্সকে হারানোয় মনোবল চাঙ্গা সুইসদের। স্প্যানিশদের বিপক্ষে অধিনায়ক গ্রানিত ঝাকাকে ছাড়াই মাঠে নামতে হবে সুইজারল্যান্ডকে। তাই দলে ফিরতে পারেন ডেনিস জাকারিয়া। ৩-৫-২ ফরমেশনে দল সাজানোর কথা ভাবছেন কোচ পেতকোভিচ।

এদিকে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সময় পার করেছে স্প্যানিশ কোচ লুইস এনরিকের ছেলেরাও। ৪-৩-৩ এ মাঠ সাজানোর পরিকল্পনা কোচের। আগের খেলায় ক্রোশিয়ার বিপক্ষে ভালো করায় সুইসদের বিপক্ষে শুরুর একাদশে আসতে পারেন জর্দি আলবা। দলে নেই বড় কোনো ইনজুরি সমস্যাও।

দুই দল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ২২ বার। ১৬ বারই জিতেছে স্পেন, সুইসরা মাত্র ১ বার। ড্র হয়েছে বাকি ৫ ম্যাচ। এমন সমীকরণে ফ্রান্সের ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারবে কি সুইজারল্যান্ড? মাঠের খেলায় মিলবে তার প্রমাণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102