ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোভিক কীটের আবিষ্কারক কোভিড আক্রান্ত, আছেন আইসিইউতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন। তিনি বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক। গত বছর শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোভিক কীট (করোনা ভাইরাস কিলিং কীট) নামক ডিভাইস আবিষ্কার করেন। কীটটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

২৬শে জুন শনিবার রাতে তার শরীরে কোভিড উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) আছেন।

ববি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন বলেন, বরিশালে হাসপাতালে থাকাকালীন ড. রেহানা পারভীনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
যতটুকু খবর পাচ্ছি তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন। তার সুচিকিৎসার জন্য সবরকমের চেষ্টা আমরা করবো। পরিবারের সকলের সঙ্গে তিনিও যেন দ্রুত সুস্থতা লাভ করেন সেই কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান, একমাত্র শিশু সন্তানসহ রেহানা পারভীনের পরিবারের তিন সদস্যই করোনা আক্রান্ত। তবে তিনি বাদে বাকি দুজনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। নানা শারীরিক জটিলতার কারণে তাকে ভেন্টিলেশনে রেখে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102