ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহজালাল বিমানবন্দরে ১.৬ কেজি স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৫ বার পঠিত

এয়ারপোর্ট সি শিফট এর সহযোগিতায় কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তাগণ কর্তৃক আজ ০২/০৭/২০২১ খ্রি: আনুমানিক রাত ০৪:৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২টি স্বর্ণের দন্ডবারসহ একজন যাত্রী কে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তাগণ জানতে পারেন যে, শাহজালালে জাজিরা এয়ারওয়েজ ( অবতরন রাত ০২:৪৫ ) এর একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান সংঘটিত হবে।

চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রী জনাব জসিম মিয়া (জেলা নরসিংদী) গ্রীণ চ্যানেল অতিক্রম কালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয় এবং তার নিকট কোন স্বর্ণবার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি স্বর্ণ থাকার বিষয়ে অস্বীকার করেন।

পরবতীতে যাত্রীর নিকট থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়।স্ক্যানিংকালে ফুলের টবে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।

এরপর ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্হিতিতে ফুলের টব হতে লুকায়িত অবস্হায় ২টি স্বর্ণ দন্ড পাওয়া যায়, যার ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৬ লক্ষ টাকা।

আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং উদ্ধারকৃত স্বর্ণদন্ডবার রাষ্ট্রীয় গুদামে জমা প্রদান করা হয়েছে।

চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত যাত্রীকে থানায় সোপর্দ করে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102