ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৮০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

করোনা ভাইরাসের ভয়াবহ রূপটা দেখছে যশোর। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সীমান্তবর্তী এ জেলাটিতে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গ নিয়ে সাতজনসহ নয়জনের মৃত্যু হয়েছে। এরা সবাই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে নতুন করে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮০ জন।
শুক্রবার (২ জুলাই) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যবিপ্রবিতে ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২১৭ জন করোনা পজিটিভ হয়েছেন। ১৯০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা ধারা পড়েছে ৫৯ জনের। পাঁচজনের জিন অ্যাক্সপার্ট পরীক্ষায় চারজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে যশোরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় যশোর সদরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এছাড়া কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ১৯ জন, মনিরামপুরে তিনজন, বাঘারপাড়ায় ছয়জন, শার্শায় ২০ জন ও চৌগাছায় পাঁচজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102