ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাটডাউন: মুন্সিগঞ্জে বিয়ে বাড়ির খাবার পেলেন দুস্থরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

শাটডাউন নামে পরিচিতি পাওয়া বিধিনিষেধে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বিয়ের ভোজ বন্ধ করে খাবার দুস্থদের মধ্যে বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

তবে বিয়েতে বাধা দেয়া হয়নি। সংক্ষিপ্ত আয়োজনে বিয়ে পড়িয়ে কনেকে নিয়ে বাড়ি যায় বরপক্ষে।

শুক্রবার দুপুরে পাটাভোগ ইউনিয়নের জশুরগাও গ্রামে নিমাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাটাভোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলামের ভাই মো. বাবু ও স্থানীয় বাসিন্দা বাঁধন আক্তারের বিয়েকে কেন্দ্র করে সেখানে ভোজের আয়োজন করা হয়েছিল।

তবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বিধিনিষেধে এই ধরনের আয়োজন করতে নিষেধ করা হয়েছে। কেবল জরুরি প্রয়োজনেই বাড়ি থেকে বাইরে আসতে বলেছে প্রশাসন। আর যৌক্তির কারণ ছাড়া বাইরে এলে ব্যবস্থাও নেয়া হচ্ছে।

এবার সরকার যে কঠোর অবস্থানে, তা সেনাবাহিনী মোতায়েনেই স্পষ্ট। আর প্রথম দিন কেবল রাজধানীতে ৫৫০ জনকে আটক করেছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ‘৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল, যা বন্ধ করে দেয়া হয়েছে। যেহেতু বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক এবং সবদিক বিবেচনা করে শুধু ছেলে পক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন সুযোগ দিয়ে বিয়ে করতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি ওই ঘটনাস্থলে গিয়ে দেখি কনেপক্ষ তাদের প্যান্ডেল নিজেরাই খুলে ফেলেছে। আর খাবার রান্না করা হয়ে গিয়েছিল। তাই সেগুলো যেন নষ্ট না হয়, তাই আশেপাশে গরিব-দুস্থদের মধ্যে তা বণ্টন করে দিতে বলা হয়েছে।’

লকডাউনের সময় আর কোথাও যেন কোনো অনুষ্ঠানে রান্না না করেন-সে জন্য বাবুর্চিকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102