ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা; বিশ্বে মৃত্যু ৩৯ লাখ ৮০ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাস। উপরন্তু বিশ্বের বিভিন্ন দেশে নিত্যনতুনরূপে হানা দিচ্ছে করোনা।

গেল ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৮ হাজার ২৮০ জন মানুষের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি।

এ নিয়ে বিশ্বজুড়ে মোট কোভিডে আক্রান্ত ১৮ কোটি ৩৮ লাখ ছাড়িয়ে গেছে। আর প্রাণহানি হয়েছে ৩৯ লাখ ৮০ হাজার ৩৪৮ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ১৬১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫ লাখ ২ হাজার ৩৬২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৮ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মোট ১৪ হাজার ৭৭৮ জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102