ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোমশ্বেরী নদীর ভাঙন অব্যাহত, আতঙ্কে ৮ গ্রামের মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত
নেত্রকোনা

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে সোমেশ্বরী নদীর ভাঙনে চোখের পলকেই বিলীন হচ্ছে নানা স্থাপনা।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী, বহেরাতলী, বড়ইকান্দি, রানীখং ও দুর্গাপুর সদর ইউনিয়নের ফারংপাড়া গ্রামের বেশ কিছু অংশ ভেঙে গেছে।

ফসলি জমি, বসতভিটা, রাস্তা-ঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান কিছুই ভাঙন থেকে রক্ষা পাচ্ছে না।

সোমেশ্বরীর ভাঙনে গত দুই বছরে বিলীন হয়েছে ওই এলাকার শত শত ঘরবাড়ি। শনিবার এমনটাই জানালেন কামারখালী এলাকার শত শত মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থায়ী কোন বেড়িবাঁধ না থাকায় ভাঙন আতঙ্কে দিন পার করছে ওই এলকার ৮ গ্রামের মানুষ।

থামছে না নদীভাঙন, বাড়ছে সাধারণ মানুষের কান্না। সোমেশ্বরীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে মানুষের মাথা গোঁজার শেষ সম্বলটুকু। দুশ্চিন্তায় পড়েছেন নদীর পাড়ে বসবাসকৃত আদিবাসীসহ হাজারো মানুষ।

নতুন করে নদীর পানি বৃদ্ধিতে হুমকির মুখে রয়েছে মসজিদ, মন্দির ও বিদ্যালয়সহ ঐহিত্যবাহী রানীখং ধর্মপল্লী।

২০১৯-২০অর্থবছরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদােরের চেষ্টায় ভাঙন রোধে প্রায় আট কোটি টাকা ব্যায়ে ৯০০ মিটার ভাঙন এলাকায় ৬টি প্যাকেজের মাধ্যমে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়। ধীরগতিতে ওই কাজ শুরু করায় এখনো তা শেষ হয়নি ,ফলে এর মধ্যে মাত্র ২০০ মিটার কাজ সম্পন্ন হলেও মুখ থুবড়ে পড়ে আছে বাবি কাজ।

ভাঙগ এলাকাগুলোতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার জন্য ভরে রাখা শত শত ব্যগ পড়ে থাকলেও পানি উন্নয়ন বোর্ডের ট্রাক্সফোর্সের তদারকি না থাকায় তা নষ্ট হচ্ছে বলেন জানান এলাকাবাসী।

ওই কাজে নিয়োজিত বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বর্ষা শুরু হওয়ার আগ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও তা কোন প্রকার আমলে নেয়নি বলে অভিযোগ রয়েছে।

এনিয়ে ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক বলেন, আমার বলার ভাষা নাই ঠিকাদারি প্রতিষ্ঠানের এই বিমাতাসুলভ আচরণ দেখে। আমরা এ দেশের নাগরিক কিনা তা জানতে ইচ্ছা হচ্ছে। যে কাজ ৩ মাসে শেষ হওয়ার কথা, তা ১ বছরেও শেষ হচ্ছে না। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছি আমরা।

পানি উন্নয়ন বোর্ড এর নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, নদীতে নতুন করে পানি আসার ফলে ভাঙন দেখা দিয়েছে। পাউবো নিয়োজিত টাক্সফোর্স ভাঙন এলাকায় ফেলানোর জন্য বস্তা গুলো গুণে না দিলে ঠিকাদার ফেলতে পারবে না, বিধায় কাজে ধীরগতি সৃষ্টি হয়েছে।

অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, আজকালের মধ্যেই নতুন করে বস্তা ফেলার কাজ শুরু করা হবে।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সোমেশ্বরী নদীর ভাঙন ঠেকাতে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের ঐকান্তিক চেষ্টায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

পাহাড়ি ঢলে নতুন করে ভাঙন দেখা দেয়ায় এলাকা পরিদর্শন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেয়া হয়েছে। আশা করছি দু’একদিনের মধ্যেই কাজ শুরু হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102