ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলে কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইলে কিনে না দেয়ায় মারজিয়া (১৫) নামের ১০ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (৩ জুলাই) সকালে বালিপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির।

নিহত মারজিয়া ইন্দুরকানীর সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও ইন্দুরকানী বাজারের মাংসব্যবসায়ী আবুল কালাম হাওলাদারের মেয়ে।

আবুল কালাম হাওলাদার বলেন, ‘রাতে মারজিয়াকে ঘুমাতে পাঠিয়ে আমরা সবাই ঘুমাতে যাই। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। সে মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছে। তাতে লেখা ছিল, মারা যাওয়ার পরে আমাকে বালিপাড়া দারুল উলুম কওমি মাদরাসার পাশে দাফন করা হোক।’

তিনি আরো বলেন, ‘মেয়েকে মোবাইল কিনে দেয়া নিয়ে পারিবারিক কলহ চলছিল। গতকালও এ নিয়ে অনেক কথা হয়। আমি ইন্দুরকানী বাজারে গিয়েও দোকান বন্ধ থাকায় মোবাইল কিনতে পারিনি।’

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। আমি অভিভাবকদের বলবো আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুরে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102