করোনায় দেশে টানা সাত দিনে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩৪ জন। এর আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ১৩২ জনের।
সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।