ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাপানে ভূমিধসে নিখোঁজ ২০, কাদার তোড়ে ভেসে গেল ঘর-বাড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

ভারী বৃষ্টিপাতে মধ্য জাপানের সমুদ্র তীরবর্তী আতামি শহরে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় শহরের মধ্য দিয়ে পাহাড়ের ওপর থেকে প্রবল বেগে কালো কাদা মাটির স্রোতধারা সাগরের দিকে নেমে আসে। কাদা মাটির তোড়ে বেশ কয়েকটি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়।

এক জন প্রত্যক্ষদর্শী জানান, উঁচু জায়গার দিকে পলানোর সময় তিনি ধসের ‘ভয়ংকর শব্দ’ শুনেছেন।

স্থানীয় সকাল সাড়ে ১০টার দিকে এই ভূমিধসের ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং জাপান সেনাবাহিনীর সদস্য উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট যেকোনো বিপর্যয় ও বড় ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি টাস্কফোর্স গঠন করেছেন।

বর্ষাকালে জাপান কাদামাটি ধস এবং বন্যার ঝুঁকিতে পড়ে। গত বছর জুলাইয়ে বন্যায় কয়েক ডজন মানুষ মারা যান এবং ২০১৮ সালে পশ্চিম জাপানের বিভিন্ন অংশ ডুবে গিয়েছিল, সে সময় ২০০ জনেরও বেশি মানুষ মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102