ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের ৯ দিন পর বিল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ৯ দিন পর আরিফ হোসেন (৩২) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

শনিবার (৩ জুলাই) দুপুরে ধামরাই পৌর এলাকার মুন্নু কার্টন ফ্যাক্টরির পেছনের বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফ ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।

নিহতের বাবা ও স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তিনি চারবছর আগে নেশা করা শুরু করেন। গত ২৫ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ধামরাই থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। এরপর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা আব্দুল কাদের বলেন, ‘৯ দিন আগে বাড়িগাঁও এলাকার মানিক নামের এক ব্যক্তি আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আর আরিফকে খুঁজে পাওয়া যায়নি। মানিক নিজেও নেশার সঙ্গে জড়িত। সে মাদকদ্রব্য সেবন করতো ও বিক্রি করতো।’

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা- এখনো তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102