ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনায় আরও ৬ হাজার ৯৮০ মানুষের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জনের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ২১৫ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৮ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয় ৪ লাখ ৪০ হাজার ৭২৬ জনের।

আজ রবিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৪২ লাখ ৩১ হাজার ১৮১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ১৫৫ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৯১৪ জন।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৮৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ২৬৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৪২১ জন।

দ্বিতীয় স্থানে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২ হাজার ১৫ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ১৬৯ জন।

তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ১ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ১৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৬৯৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102