ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁওয়ে করোনায় প্রাণ গেল আরও ৭ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় জেলায় ২৮৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪৭ জন, বালিয়াডাঙ্গীতে ১৫, রানীশংকৈলে ৪০ জন, হরিপুরে ৯ ও পীরগঞ্জে ২১ জন রয়েছে। মৃত্যু হয়েছে সাত জনের।’

সিভিল সার্জন আরও বলেন, ‘ঠাকুরগাঁও জেলায় দিন দিন যেভাবে করোনা বাড়ছে তা দেখে আমরা উদ্বিগ্ন। এ সংক্রমণ ঠেকাতে আরও কঠোর হতে হবে। তা না হলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।’

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ২৬১ ও মৃত্যু ৯৪ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102