ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের টানবাজার থেকে হেরোইন ও গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।

রোববার (৪ জুলাই) দুপুর ১২টায় র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

তারা হলেন, বরিশালের বাকেরগঞ্জের বালিগ্রাম এলাকার মো. আব্দুল মালেক খানের ছেলে মো. রাসেল (২৮), ঢাকার বংশালের সিটি কলোনি এলাকার শংকর দাশের ছেলে সঞ্জু দাশ (৩৩) ও চাঁদপুরের সদর থানার পশ্চিম শ্রী রমেদি এলাকার মৃত চিত্তরঞ্জণ নন্দির ছেলে অভিনন্দি (২৫)।

র‍্যাব জানায়, আটকরা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভাড়াবাসায় বসবাস করার পাশাপাশি মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে হেরোইন ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন টানবাজার ও এর আশপাশের এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102