ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে গৃহবধূর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে শাহিনুর নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেbছে পুলিশ। ৩ জুলাই শনিবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়ন দক্ষিণ লেংগুরবিল এলাকার এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ দক্ষিণ লেংগুরবিল গ্রামের মোঃ উল্লাহ পুত্র ছৈয়দ আহমদের স্ত্রী শাহিনুর, (২০) কে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

নিহতের ভাই জানান, শাশুর বাড়ি থেকে হঠাৎ ফোন করে বলে শাহিনুর অজ্ঞান হয়েছে গেছে। এই খবর শুনে আমরা এসে দেখি বাড়িতে কেউ নেই, দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলে হাটের উপর শাহিনুরের মৃত্যু দেহ দেখতে পাই। এবং তার গলায় রশির চিহ্ন দেখা যায়।

নিহত শাহিনুর এর মা জানান, আমার মেয়ে কে স্বামী ও শাশুর বাড়ির লোকজন হত্যা করেছে, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
উল্লেখ্য যে, নিহত শাহিনুর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে,গত তিন বছর আগে সামাজিক ভাবে ছৈয়দ আহমদের সাথে বিয়ে হয়, এবং তার ১ বছরের শিশু সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শাহিনুরের ঝুলন্ত লাশ তার শাশুড়ি দা দিয়ে রশি কেটে নামাতে দেখছেন প্রতিবেশীরা। নিহত শাহিনুর কে তার শাশুড়ি দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছে বলে জানা যায়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। এবং ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102